
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি চলাকালে প্রায় ১২ লিটার দেশীয় বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪:০০ ঘটিকায় মামার বাজার পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন পরিষদের দায়িত্বশীল ও সদস্যরা।
বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণের একপর্যায়ে মামার বাজার মন্দিরের সামনে সন্দেহজনক একটি অটোগাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় অটোগাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ১২ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানায় যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিরা হলেন (১)শ্রী নগেন্দ্র ব্যানার্জি(৪২) পিতা:মৃত ইন্দ্র ব্যানার্জি,সাং পাথর টিলা, থানা – গোয়াইনঘাট, সিলেট, (২)মোঃ নয়ন মল্লিক (৫৫), পিতা- আঃ ওয়াহাব মল্লিক, স্থায়ী সাং – চর যাদবপুর, থানা- পালং, জেলা- শরীয়তপুর, এ/পি মোহাম্মদ পুর, থানা- গোয়াইনঘাট, সিলেট।
মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েম বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আমাদের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও জনসম্পৃক্ত অভিযান ধারাবাহিকভাবে চলবে। প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন,আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ হচ্ছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের সচেতন মানুষ এভাবে এগিয়ে আসলে মাদক নিয়ন্ত্রণ করা সহজ হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...