
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ থানা মসজিদে জুম্মার নামাজ শেষে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুর ২টায় শিবগঞ্জ থানা মসজিদ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জুম্মার নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের মাধ্যমে মাদকাসক্তি ও মাদক ব্যবসার ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...