
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শাহ মো. মুসলিমকে একটি চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ পৌর শহরের স্বপন মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের দিকে মাধবপুর পৌরশহরের নিজ মালিকানাধীন একটি বিল্ডিং ভাড়া দেওয়া নিয়ে বিরোধের জেরে এই মামলার সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলার পর আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে ধরতে অভিযান চালায়।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানিয়েছে যে গ্রেপ্তারকৃত শাহ মো. মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে তৎপর রয়েছে বলে সাংবাদিকদের জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...