মানবিকতার প্রতীক জাকির মুন্সির বিদায়—অশ্রুসিক্ত রহনপুর পৌর পরিবার

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ তৃহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার পৌর প্রশাসক জনাব জাকির মুন্সিকে ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রহনপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাকির মুন্সি দায়িত্ব পালনকালে রহনপুর পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা ও কর্মদক্ষতার প্রশংসা করে বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মসম্পাদন কমিটির সদস্যবৃন্দ, পৌর সহকারী প্রকৌশলী (সিভিল) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম, বিদ্যুৎ বিভাগের সাকেরা খাতুন, প্রধান সহকারী শারোয়ার জাহান, কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা)সহ রহনপুর পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌর প্রশাসক জাকির মুন্সিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে তিনি দায়িত্ব পালনের সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি রহনপুর পৌরসভার সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সকলের প্রতি শুভকামনা জানান।

বিদায়ের এই আয়োজনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের ভালোবাসা ও শ্রদ্ধায় জাকির মুন্সির বিদায় অনুষ্ঠান হয়ে ওঠে স্মরণীয়।

মন্তব্য লিখুন

আরও খবর