
চট্টগ্রামের লোহাগাড়ায় মানবিক কার্যক্রমে পরিচিত ‘মানবিক আইডল’-এর দায়িত্বের অবসান ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন মানবিক সেবা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার এই বিদায়ে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন মানবিক কর্মীরা।
এদিকে মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে ক্রীড়াবিদ চিশতিকে। ক্রীড়া অঙ্গনে পরিচিত এই ব্যক্তিত্ব এবার মানবিক সেবার ময়দানে নতুন দায়িত্ব নিয়ে কাজ শুরু করছেন। সংশ্লিষ্ট মহলের আশা, তার নেতৃত্বে মানবিক কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে।
মানবিক সংগঠনের নেতারা জানান, মানবিক আইডলের অবদান আমাদের সংগঠনের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তারা নতুন দায়িত্বপ্রাপ্ত চিশতির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে মানবিক কাজগুলো এগিয়ে নেবেন।
দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মাহফুজুর রহমান বলেন,
আমি দীর্ঘদিন ধরে লোহাগাড়ার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নানা প্রতিকূলতার মধ্যেও মানবিক সেবাকে প্রাধান্য দিয়েছি। তবে বর্তমান বাস্তবতায় কিছু ব্যক্তিগত ও সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে আমি এই দায়িত্ব থেকে অবসান নিচ্ছি ভবিষ্যতেও মানবিক কাজের সঙ্গে নিজ অবস্থান থেকে যুক্ত থাকার চেষ্টা থাকবে।
তিনি আরও বলেন, আমি আশা করি, ক্রীড়াবিদ চিশতির নেতৃত্বে এই মানবিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং মানুষের জন্য সেবার পরিধি বাড়বে। সবাইকে অনুরোধ করবো, নতুন নেতৃত্বকে সহযোগিতা করার জন্য
নতুন অধ্যায়ে দায়িত্ব গ্রহণ করে ক্রীড়াবিদ চিশতি বলেন, মানবিক সেবার এই দায়িত্ব আমার জন্য বড় চ্যালেঞ্জ ও সম্মানের। সবাইকে সঙ্গে নিয়ে আমি এই কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চাই।
উল্লেখ্য, লোহাগাড়ায় বিভিন্ন মানবিক সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ ও সামাজিক সেবামূলক কার্যক্রমে এই সংগঠনটি( লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...