
খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে খাগড়াছড়ি আসনের ১০ জন সংসদ প্রার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রার্থীরা রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থা ও পর্যটন বিকাশসহ নারীর ক্ষমতায়ন ও মাদক নিয়ন্ত্রণের অঙ্গীকার করেন।
সুজন জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দীন আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সঞ্চালনা করেন এবং জেলা কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশ স্বাগত বক্তব্য রাখেন।
বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়া দুর্নীতিমুক্ত খাগড়াছড়ি ও প্রতিটি পরিবারের আয় বৃদ্ধির অঙ্গীকার করেন। জামায়াতে ইসলামীর এ্যাড. এয়াকুব আলী চৌধুরী বেকার যুবকদের কর্মসংস্থান এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। জাতীয় পার্টির মিথিলা রোয়াজা নারী ও শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ও ধর্ম জ্যোতি চাকমা সকল সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রেখে পাহাড়ি অঞ্চলের টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
ইসলামী আন্দোলন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, গণঅধিকার পরিষদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন। প্রার্থীরা সবাই পাহাড়ি অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সার্বিক উন্নয়নের জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি খাগড়াছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...