
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা ঘিওর উপজেলা কার্যালয়।
আজ (২১ জানুয়ারী ২০২৫ইং) মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলা পরিষদ চত্ত্বরে এই মেলার উদ্বোধন করেন নারী ও শিশু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রভাষ চন্দ্র রায়।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মোঃ শাহানুর ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, নারী উদ্যোক্তাবৃন্দ ও ঘিওর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রভাষ চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। আর তা সুন্দরভাবে বাস্তবায়ন করে নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এখন আর নারীদের বসে থাকার সময় নেই। যেকোনো প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছে এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ঘিওরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় মোট ৫টি ট্রেডে প্রশিক্ষণ চলমান রয়েছে।
এই প্রশিক্ষণ গ্রহণ করে নারীদের দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে আর ব্যবসা ও কর্মসংস্থানের কলা কৌশল শিখে তৃণমূল পর্যায়ের নারী উদ্যাক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিকাশ সাধন তরান্বিত হচ্ছে।
তিনি আরও বলেন, ঘিওরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় নারীদের বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কর্মাস, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এই ৫টি বিষয়ে প্রশিক্ষণ চলমান রয়েছে আর এই প্রশিক্ষণ গ্রহণ করে অসংখ্য নারী তাদের কর্মসংস্থানের নতুন যাত্রা শুরু করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...