
মানিকগঞ্জে নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৩ই জানুয়ারি শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গোলড়া ক্রিকেট একাডেমিকে হারিয়ে ভাষাশহীদ রফিক স্মৃতি একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক ডা. মানোয়ার হোসেন মোল্লা।
জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদল, আব্দুল মোমিন, মীর প্লাবন, ক্রিকেটার আইচ মোল্লা, ক্রিকেট কোচ সাঈদ খান মজলিশ, সাইমুম মিয়া সুমন ও আতিকুর রহমান ফরিদ প্রমুখ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়জিত এই টুর্নামেন্টে পাঁচটি টিম অংশগ্রহণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...