
মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫ইং) বিকেল তিনটায় মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে এবং আজহারুল ইসলামের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে রাজ হোটেলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আজহারুল ইসলামের মুক্তি না দিলে দলটি আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে এবং আন্দোলন চালিয়ে যাবে।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...