
“জ্ঞান-বিজ্ঞান করবে জয়, সেবা হবে বিশ্বময়”—এই স্লোগানে মানিকগঞ্জে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড।
সেমিনার ও আলোচনা সভার আয়োজন চলবে আগামী ( ৮ মে ২০২৫ ইং) বৃহস্পতি বার পর্যন্ত চলবে। গত (৬ মে ২০২৫) সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করেন যুগ্ম সচিব ,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র ড. মানোয়ার হোসেন মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান যুগে টিকে থাকতে হলে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মনোভাব তৈরি করতে হবে। বিজ্ঞান মেলার মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে, যা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ইয়াছমিন খাতুন এবং সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো : শহীদুল্লাহ,মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫৬টি স্টল স্থাপন করা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের তৈরি বিজ্ঞান প্রজেক্ট, উদ্ভাবনী মডেল এবং গবেষণা কার্যক্রম প্রদর্শন করছেন।
পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার অতিরিক্ত
পুলিশ সুপার ইমতিয়াজ মাহাবুব সহ মুক্তিযোদ্ধা সুশীল সমাজ সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার পাশাপাশি আয়োজিত হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ে সেমিনার ও আলোচনা সভা। এসব আয়োজন আগামী ৮ মে পর্যন্ত চলবে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানালেন আয়োজরা।
মেলার অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান,কলেজ মাঠে প্রদর্শিত হলে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও আগ্রহের সৃষ্টি হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...