
আজ ১৯/১২/২০২৪ইং বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়।এই প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘৫ আগষ্টের আগে মানুষের দাবী ছিল স্বৈরাচার পতনের। এখন আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র
কাঠামো মেরামত করতে হবে।
বাস্তবায়নের জন্য বিএনপি’র নেতা-কর্মীদের জনগনের কাছে যেতে হবে। জনগনকে ৩১ দফা সম্পর্কে সচেতন করতে হবে। সেই জন্য নিজেদের মানসিক প্রস্তুতি নিতে হবে।’

বিএনপি’র প্রশিক্ষণ বিভাগ আয়োজিত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
বিগত সময়ে বিএনপি’র শাসনামলে দেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহসভাপতি ড. খন্দকার আকবার হোসেন বাবলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুখসানা খানম মিতু।
প্রশিক্ষণ দেন বিএনপি নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু ও অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...