
শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোরশেদ আলম দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে এসআই আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে দুধনই তালতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলমকে আটক করা হয়।
উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা হবে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, আটক মাদককারবারি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...