• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জে রমজান মাসে কাঁচা বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে

মানিকগঞ্জে রমজান মাসে কাঁচা বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ , ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজার শহরের মধ্যে সবচাইতে বড় কাঁচাবাজার। এখানে মাছ ,মাংস, তরকারি , ডিম,চাউল, সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কোন অভাব নেই এমনকি রোগীদের জরুরী ঔষধের জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ড খুবই পরিচিত ।

আজ মঙ্গলবার (৪/৩/২০২৫) সকাল আটটায় বাস স্ট্যান্ড কাঁচা বাজার ঘুরে দেখা গেল নিত্য প্রয়োজনীয় জিনিস, সাধারণ মানুষ কেনাকাটায় হিমশিম খাচ্ছে। এমনি একজন বাজারে এসে হতাশার কথা জানালেন নিম্ন আয়ের ভুক্তভোগী।

তিনি দুঃখ করে বলেন রোজার মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এটা আমার আশা ছিল। কিন্তু বাস্তবে দেখলাম আমাদের মত নিম্ন আয়ের মানুষের জন্য কেনাকাটা খুবই কষ্টকর।

কাঁচা বাজার ঘুরে দেখা গেল আলু প্রতি কেজি ২৫ থেকে ২৮ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা, শসা প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা, ওস্তা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ২০ টাকা,ছোট ইংলিশ ৭৫০ টাকা, মাঝারি ইলিশ ,৯০০ টাকা, পাঙ্গাস মাছ ১৮০ থেকে ২০০ টাকা, একমাত্র ডিম ক্রয় ক্ষমতা মধ্যে আছে।

(সাদা এবং লাল ডিম ৪০-৪৫ টাকা) কাঁচা বাজারে এক রিকশাওয়ালা বলেন আমাদের নুন আনতে পান্তা ফুরায়। বর্তমান সরকার যদি প্রতিদিন কাঁচাবাজার নিয়ন্ত্রণের জন্য তদারকি করে তাহলে গরীবরা কিছুটা হলেও কেনাকাটায় স্বস্তি পাবে । পরিবার পরিজন নিয়ে কোন রকম চলতে পারবো।

স্থানীয় ভুক্তভোগিরা জানিয়েছেন, অনেক দোকানে এখনো মূল্য তালিকা নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। মাছ, মাংস ও কাঁচা বাজারে ব্যাপক মূল্য পার্থক্য দেখা যাচ্ছে। কিছু ব্যবসায়ী পণ্যের মজুদ বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। রমজান অপরিষ্কার পরিবেশে খাবার বিক্রি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

মন্তব্য লিখুন

আরও খবর