
মো: আজাহার হোসেন মানিকগঞ্জঃ মানিকগঞ্জে কৃষকদলের বিক্ষোভ মিছিল। সারাদেশে প্রশাসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্তিত্বশীল করার প্রতিবাদে চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সহযোগিতায় মানিকগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ সাঈদ কিবরিয়া ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দলের নেতাকর্মীরা।
আজ ১৮ই জুলাই ২০২৫ ইং শুক্রবার ১১টায় শহরের খোন্দকার নুরুল ইসলাম ল কলেজ থেকে এই মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ ভাষা সৈনিক শহীদ রফিক চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার কৃষক দলের সর্বস্তরের নেতাকর্মী। শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে মানিকগঞ্জ শহরে লোকে লোকারণ্য ।
বিশাল বিক্ষোভ মিছিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন
মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।
বক্তারা হুশিয়ার উচ্চারণ করে বলেন আমরা সব সহ্য করব কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে যারা কটুক্তি করবে আমরা তাদেরকে ক্ষমা করব না।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন “ দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, সভা শেষে সকল নেতাকর্মীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...