
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী,জুলাই আগস্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামী সৈনিক,প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ২০২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) ছুরিকাঘাতে নিহতের ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবীতে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ শাখার ছাত্রদল মানববন্ধন করেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে দেবেন্দ্র কলেজের মাঠ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, প্রতিটি ক্যাম্পাসে যারা এসব খুন, অরাজকতা সৃষ্টি করছে তারা দেশের শত্রু। তারা মানুষের, দেশের ভাল চায় না। এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যেন কেউ এমন কাজ করার দুঃসাহস না দেখায়।
ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। তিনি উক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হয়।
এ সময় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ,সাধারণ সম্পাদক সিরাজুর ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, দপ্তর সম্পাদ শোয়েব হোসেন শান, সহ-দপ্তর সম্পাদক মো.শাহিনুর হোসেন শাহীন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত