
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় কারখানা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির ইস্কান্দার পুতেরি শহরে কারখানার একটি ভবনে আগুনে দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তারা।
এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন আরও একজন। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।
সংবাদমাধ্যমটি বলছে, মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি শহরে সাউদার্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক ক্লাস্টারে (এসআইএলসি) অগ্নিকাণ্ডে গুরুতর আহত দুই বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউ স্ট্রেইট টাইমস বলছে, অগ্নিকাণ্ডে দগ্ধ হযে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি গত শুক্রবার রাত ১০টায় মারা যায় এবং দ্বিতীয় ব্যক্তি গতকাল গভীর রাত ২টা ১৫ মিনিটে মারা যায়। জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এম. কুমারাসন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার এসআইএলসি শিল্প এলাকায় চারটি কারখানা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের সময় ৩০ থেকে ৪০ বছর বয়সী ওই দুই ব্যক্তি গুরুতর দগ্ধ হয়েছিলেন। আগুনে দগ্ধ হওযার পর থেকেই তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল।
অগ্নিকাণ্ডে আহত তৃতীয় ব্যক্তি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। অতি দাহ্য পদার্থ মিথাইল ইথাইল কিটোন (পাতলা)-সহ দাহ্য পদার্থের কারণে দ্রুত আশপাশের ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...