মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুর প্রবাসী নিহত

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ , ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 days আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। সাইফুল শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাইফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরিবারে চলছে আহাজারি। নিহতের স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর