
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা ও গাড়ি চাপায় কলেজ ছাত্র মাহবুব হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মো.নুরুল ইসলাম তোতাকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবোত্তরপাড়া এলাকার বাসিন্দা মৃত গণি মিয়ার ছেলে ও মালিঝকান্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। বুধবার রাতে তিনআনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব ১৪, সিপিসি ১, মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী ব্হৃস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থী মাহবুব আলম গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় নিহতের মা মোছা. মাফুজা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নিয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতীর তিনআনি বাজারে অভিযান পরিচালনা করে মাহবুব হত্যা মামলার আসামি মো. নুরুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম তোতাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন