
লাল বলের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ রঙিন পোশাকেও বিবর্ণ। প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নাজমুল হোসেন শান্তদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল সূর্যকুমার যাদব-রিংকু সিংরা।
গতকাল (বুধবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রানের রেকর্ড পুঁজি গড়েছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা নীতিশ রেড্ডি। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে টেনেটুনে ১৩৫ রানে থামে বাংলাদেশ। হার ৮৬ রানের বড় ব্যবধানে।
বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে জসপ্রীত বুমরাহ, পান্তদের মতো তারকা ক্রিকেটারদের বিশ্রামে রেখেই স্কোয়াড সাজিয়েছিল ভারত। এ ছাড়া অবসর নেওয়ায় দলে নেই কোহলি-রোহিতদের মতো অভিজ্ঞরাও। বরং অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাংলাদেশের সুযোগ দেখা হচ্ছিল এই সিরিজে। কিন্তু ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষেও এমন ভরাডুবিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। এরই মধ্যে ভারত সিরিজ দিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদের এক পোস্ট নতুন করে চর্চায় অন্তর্জালে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের ২২১ রানের পাহাড় তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপ-অর্ডার। যদিও হারের ব্যবধান কিছুটা কমিয়েছেন রিয়াদ। তবে যে মাঠে আগের ইনিংসেই ভারতের ব্যাটাররা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল টাইগার বোলারদের ওপর, অথচ একই ম্যাচে মাহমুদউল্লাহ খেলতে পারলেন কেবল ৪১ রানের ইনিংস। এই রান তুলতে বল খরচ করেছেন ৩৯টি। ১০৫ স্ট্রাইক রেটে তার এমন ব্যাটিং নিয়েও চাইলে সমালোচনা করা যায়।
যদিও আগ বাড়িয়ে সমালোচনার সুযোগটা করে দিয়েছে তার এক পোস্ট। ম্যাচ শেষের পরপরই মাহমুদউল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ৩৯ বলে ৪১ রানের ইনিংসের একটি ফটো কার্ড পোস্ট করা হয়। যেখানে ক্যাপশনে লেখা হয়, ‘রিয়াদের মাস্টারক্লাস! চাপের মধ্যে ৪১ রানের ইনিংস। আর একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাকি।’
মুহূর্তেই ছড়িয়ে পড়ে এমন পোস্ট। দলের বাজে হারের পরও কীভাবে নিজের ইনিংস নিয়ে এভাবে তৃপ্ত থাকতে পারেন, এমন প্রশ্নও তোলা হয়। বিশেষ করে ২২১ রানের পাহাড় তাড়া করতে নেমে ৩৯ বলে ৪১ রানের ইনিংসটিকে কীভাবে ‘মাস্টারক্লাস’ বলা যায়! অবশ্য সমালোচনার মুখে ‘মাস্টারক্লাস’ শব্দটা মুছে দেওয়া হয়েছে।
সমালোচনার মুখে পোস্ট এডিট করা হয়।
আগের পোস্ট এডিট করে ক্যাপশন দেওয়া হয়েছে, রিয়াদ ভারতের বিপক্ষে চাপের মুহূর্তে ৪১ রানের ইনিংস খেলেছেন। আর একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাকি। ক্যাপশনের শেষে অ্যাডমিন শব্দটা জুড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...