
মিনি ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট শিপন ও তার সহযোগী নাঈমকে জয়পুরহাট জেলা সদরের বাটারমোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত মাদক সম্রাট শিপন (২৭) মুন্সিগঞ্জ জেলা সদরের মিরেস্বর এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে এবং তার সহযোগী মোঃ নাঈম কারার (২৬) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার মরিচা কান্দা এলাকার মোঃ আব্দুল আলিম কারারের ছেলে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্তৃপক্ষ জানান, শিপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা এবং মাদক মামলার আসামী। শিপন কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযোগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে।
মূলহোতা শিপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে লুকিয়ে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।
এই সংবাদের ভিত্তিতে, গত কয়েকদিন ধরে র্যা-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মাদক সম্রাট মূলহোতা শিপন ও তার সহযোগী নাঈম এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে আজ সকালে অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে লুকিয়ে ঢেকে রাখা ৬০ কেজি গাঁজাসহ জয়পুরহাট জেলার সদর থানাধীন বাটারমোড় এলাকা থেকে তাদেরকে আটক করে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...