• খুলনা রাজনীতি
  • মেয়র পদে লড়তে চান ইমদাদুল হক ইমদাদ: ৯টি ওয়ার্ডেই জনপ্রিয়তা তুঙ্গে

মেয়র পদে লড়তে চান ইমদাদুল হক ইমদাদ: ৯টি ওয়ার্ডেই জনপ্রিয়তা তুঙ্গে

প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ , ২৬ জুলাই ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত শহর বেনাপোলে বইছে আগাম ভোটের হাওয়া। পৌর এলাকায় সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এক আধুনিক-সুশাসিত পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ।

গতকাল শনিবার(২৫ জুলাই) সন্ধ্যায় বেনাপোল বাজারস্থ রহমান চেম্বারে অবস্থিত “হোটেল সানরুফ”-এ বেনাপোল পৌর ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় এই ইচ্ছা ও রাজনৈতিক প্রত্যয় প্রকাশ করেন। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বিএনপি নেতা মো.শাহাবুদ্দিন,
ইসরাফিল সরদার,সাবেক কমিশনার মো.ইসহাক, বিএনপি নেতা মাসুদুর রহমান কাক্কু,মাহবুবুর রহমান,ফারুক হোসেন প্রমূখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ইমদাদুল হক ইমদাদের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, অবদান এবং বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড জুড়ে তাঁর তুমুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কথা তুলে ধরেন।পৌরসভার প্রতিটি এলাকা ও ওয়ার্ডেই সাধারণ রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের মাঝে মো. ইমদাদুল হক ইমদাদকে নিয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা:

​১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড (সাদীপুর,নামাজগ্রাম+দূর্গাপুর এবং বেনাপোল)
দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ইমদাদুল হক ইমদাদ সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
তাঁর এই ত্যাগ ও সাহসিকতা সাধারণ ভোটারদের মাঝে তৈরি করেছে গভীর আস্থা।
​৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড (কাগজপুকুর,দিঘীরপাড়
ভবোরবেড়) স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইমদাদুল হক ইমদাদ এক পরিচিত ও শ্রদ্ধেয় মুখ। তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়ার কারণে এসব ওয়ার্ডের ছাত্রদলে ও যুবদলের সর্বস্তরের কর্মীদের মাঝে তিনি বিপুল জনপ্রিয়।

​৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড (গাজীপুর,ছোটআঁচড়া এবং বড়আা্চড়া) তরুণ প্রজন্মের মাঝে তাঁর আধুনিক চিন্তাধারা ও জনসেবামূলক দৃষ্টিভঙ্গি দারুণ সাড়া ফেলেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেনাপোলকে নতুনভাবে গড়ে তোলার তাঁর যে দৃষ্টিভঙ্গি, তা সাধারণ ভোটারদের আকর্ষিত করছে।

​বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. সাহাবুদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,”আমরা সংসদে আমাদের যোগ্য প্রতিনিধি হারিয়েছি, তবে বেনাপোল পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবো।

ইমদাদুল হক ইমদাদ রাজপথের একজন পরীক্ষিত, ত্যাগী ও রাজপথ কাঁপানো নেতা। এমনকি বিগত আওয়ামীলীগের আমলে তিনি বেনাপোল বলফিল্ড মাঠে ছাত্রলীগের বর্বরোচিত হামলার শিকার হয়েও পিছু হটেননি।”

নেতৃবৃন্দ আরো বলেন, “বেনাপোল পৌরসভার টেকসই উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের আধুনিকীকরণ নিশ্চিতে একজন সৎ, তরুণ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। এ ক্ষেত্রে মো. ইমদাদুল হক ইমদাদকে মেয়র হিসেবে পাওয়ার জন্য পুরো পৌরবাসী আশাবাদী।”

​আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “দলীয় মনোনয়ন পেয়ে ইমদাদুল হক ইমদাদ নির্বাচিত হলে বেনাপোল পৌরসভাকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন। ৯টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এখন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জাতীয়তাবাদী দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।”

মন্তব্য লিখুন

আরও খবর