
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার পর তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মাসুক মিয়া জানান, ১০ দলীয় জোটের ঐক্যের স্বার্থে কেন্দ্রের নির্দেশে প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি বলেন, অ্যাডভোকেট আব্দুর রব ভোটের মাঠে ব্যাপক সাড়া পেয়েছিলেন, তবে দলের বৃহত্তর স্বার্থে তিনি আত্মত্যাগ করেছেন, এতে নেতাকর্মীরা ব্যথিত হয়েছেন।
উল্লেখ্য, এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ ও ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।
মনোনয়ন প্রত্যাহারের পর ভোটের মাঠে থাকলেন বিএনপি, বাসদ, খেলাফত মজলিস, এনসিপি ও জাতীয় পার্টিসহ মোট ৬ জন প্রার্থী।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...