
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন এখন রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনায়। দীর্ঘদিন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর শহীদের একক আধিপত্যে থাকা এ আসনে এবার বিরোধীরা শক্ত অবস্থান নিতে শুরু করেছে।
বিএনপি, জামায়াতে ইসলামী এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একযোগে মাঠে নেমে আওয়ামী লীগের বহু বছরের ‘দুর্গ’ ভাঙার লড়াইয়ে নেমেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক অধ্যুষিত শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে গত তিন দশকের প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুর শহীদ। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়ায় তার প্রভাব দ্রুত কমে আসে। ফলে বিরোধীরা এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের শক্ত ঘাঁটি গড়ে তুলছে।
এবার বিএনপির হয়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী এবং সাবেক পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু। তারা আশা করছেন, ত্যাগ-তিতিক্ষার রাজনীতি দল মূল্যায়ন করবে।
জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব।
এছাড়া আলোচনায় আছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ। তরুণ এ নেতা অতীতে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত হয়ে আলোচনায় আসেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ হাজার গাছ রক্ষা, বন্যাদুর্গত মানুষের পাশে থাকা, এবং সাজানো মামলায় কারাবাস তার জনসমর্থন বাড়িয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘নবম ও একাদশ জাতীয় নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিল দল। সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাকে হারানো হয়। এবার দল আমার ত্যাগের মূল্যায়ন করবে বলে আশা করি।’
মনোনয়ন প্রত্যাশী মো. মহসিন মিয়া মধু বলেন, ‘২০০১ সালে আমি ধানের শীষের প্রার্থী ছিলাম। মেয়র থাকা অবস্থায় জনসেবার কাজে মানুষ আমাকে চেনে। এবারও আমি মাঠে আছি এবং জনগণ আমাকে চায়।’
জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রব বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। বৈষম্যহীন সমাজ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এনসিপির প্রীতম দাশ বলেন, ‘নির্যাতন, মামলা ও কারাবাস আমাকে দমাতে পারেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাব।’
সব মিলিয়ে, দীর্ঘদিনের আওয়ামী লীগ-নিয়ন্ত্রিত মৌলভীবাজার-৪ আসন এবার বিরোধী দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনার আসনে পরিণত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...