
সামুদ্রিক মাছের সম্ভাবনা কাজে লাগাতে সঠিক জরিপ, গবেষণা এবং পরিবেশবান্ধব উদ্যোগের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গোপসাগরের সম্পদ এখনো পুরোপুরি আহরণ করা যাচ্ছে না। এ লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও উপকূলীয় অঞ্চলের টেকসই ব্যবস্থাপনা প্রয়োজন।
তিনি জানান, চাষের মাছ এখন আমিষের প্রধান উৎস হলেও ইলিশসহ কিছু জাতের মাছ জনগণের জন্য সহজলভ্য নয়। সঠিক সময়ে নিষেধাজ্ঞা মেনে চললে উৎপাদন বাড়ানো সম্ভব। প্রকৃতিকে সুরক্ষা না দিলে মৎস্যসহ অনেক সম্পদ হারিয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি।
ড. ইউনূস আরও বলেন, দেশের মৎস্য খাতকে একটি শিল্পে রূপ দিতে হলে আন্তর্জাতিক মানের গবেষণা ও টেকসই প্রযুক্তি দরকার। অবৈধ জাল ব্যবহার, জলাশয় দূষণ ও নিষিদ্ধ কীটনাশকের প্রভাব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনও মৎস্য উৎপাদনের জন্য হুমকি হয়ে উঠছে।
অনুষ্ঠানে ৯ জনকে স্বর্ণ, ৫ জনকে রৌপ্য এবং ২ জনকে ব্রোঞ্জ পদকে ভূষিত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...