
পূর্ব লাদাখের হাড় কাঁপানো শীত ও চরম আবহাওয়ার মধ্যে চীনের ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া শুরু হয়েছে।যেটিকে ভারত বলছে চীনের যুদ্ধের উস্কানি।ভারতের গণমাধ্যম গুলোর দাবি,লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চীনের!
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন সূত্রের খবর দাবি করছে, বরফে ঢাকা এলএসিতে অত্যধিক উচ্চতায় পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে। লাদাখের মতো চরম আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন।
ভারতীয় এই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক অবস্থানে চলে গেছে ভারতীয় সেনাবাহিনী।
২০২০ সালের গালোয়ান ঘাঁটিতে ভারত ও চীনের সেনার সংঘাতের জেরে প্রাণ হারান দুই দেশের বহু সেনা জওয়ান। এর পর সীমান্তের পরিস্থিতি সামাল দিতে চার বছর ধরে ধফায় দফায় বৈঠক করেন দুই দেশের সেনা কমান্ডাররা। ২০২৪ সালের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলএসি থেকে সেনা পিছিয়ে নেয় দুই দেশ। তবে আপাতভাবে সেনা পিছিয়ে নিলেও চীন বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে দেশটির সামরিক বিশেষজ্ঞরা।
সংবাদমাধ্যম সূত্রের খবর আরো দাবি করছে, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে চরম আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতে এই মহড়া চালায় পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট। যেখানে অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি ব্যবহৃত হয়েছে সেনাবাহিনীর গাড়ি, ড্রোন-সহ আরও নানা অস্ত্রশস্ত্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই সতর্ক হয়ে উঠেছে ভারত।
সুত্র: ইন্ডিয়া টুডে
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...