
যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চলমান শান্তি আলোচনায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে যুদ্ধ বন্ধে দেশ দুটিকে আলোচনার টেবিলে ‘গঠনমূলক’ হওয়ার আহ্বান জানিয়েছে আঙ্কারা।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ এবং ইরানের প্রতিবেশী তুরস্ক শুরু থেকেই যুদ্ধ বন্ধের জন্য বারবার তাগিদ দিয়ে আসছে। এ লক্ষ্যে দেশটি যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে।
বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দিতে এবং শেষ পর্যন্ত স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাব; যাতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ না করে কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।
যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ চলমান আলোচনা প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেছে তুরস্ক। দেশটির একটি কূটনৈতিক সূত্র বলেছে, চলতি সপ্তাহের শেষের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আনতালিয়াতে এক কূটনৈতিক ফোরামের ফাঁকে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন।
কাতার সফর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফেরও তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনও তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘‘দুই দেশের আলোচনার বিষয়বস্তুর মাঝে পরমাণু ইস্যুও রয়েছে।’’ গণমাধ্যমকে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আন্দ্রাবি বলেন, তেহরান এবং আলোচনায় জড়িত পক্ষগুলোর অবস্থান নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। এটি আমাদের ওপর সংশ্লিষ্ট পক্ষগুলোর আস্থার অংশ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...