
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার আগেই ঘোষণা দিয়েছিল এবার আসন্ন ঈদুল আজহার ছুটি থাকবে ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত। নতুন করে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৩ ও ১৪ জুন সাপ্তাহিক ছুটি রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে ছুটি থাকবে ১০ দিন।
শফিকুল আলম বলেন, ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করা হলেও এর পরিবর্তে আগামী ১৭ ও ২৪ মে শনিবার সরকারি চাকরিজীবিদের অফিস করতে হবে।
এ ছাড়া ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন বলেও জানান তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে জুনের ৬ বা ৭ তারিখে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।উল্লেখ্য, চলতি বছর পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...