
মজিবুর রহমান,নেত্রকোণা: কেন্দুয়া-আটপাড়ার শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে শুরু হওয়া ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স-২০২৬’ কর্মসূচির ক্লাস কার্যক্রম পরিদর্শন করেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান ক্লাস পরিদর্শন করেন তিনি।
এ সময় এমপি হিলালী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘তোমাদের জন্য আমার দুয়ার সবসময় খোলা থাকবে। পড়াশোনার পাশাপাশি পরিবারের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। তোমাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব।
তিনি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
জানা গেছে, এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর নিজস্ব অর্থায়নে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স-২০২৬’ কর্মসূচি চালু করা হয়েছে।
শুক্রবার ও শনিবার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মেয়েদের চারটি ব্যাচ এবং সায়মা শাহজাহান একাডেমিতে ছেলেদের তিনটি ব্যাচে একযোগে ক্লাস চলে।
ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুই গ্রুপে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম। কোর্সে লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং—ইংরেজি ভাষার চারটি মৌলিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিন মাসের নির্ধারিত সিলেবাসে কোর্সটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রোগ্রাম কো-অর্ডিনেটর কবি মোমেন এইচ বলেন, প্রাথমিকভাবে কেন্দুয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৬৮০ জন শিক্ষার্থী এ কর্মসূচিতে ক্লাস করার সুযোগ পেয়েছে।
শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতার পাশাপাশি আত্মবিশ্বাসী করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিগগির আটপাড়া উপজেলাতেও ক্লাস শুরু হবে।
এসময় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালী, কেন্দুয়া প্রেসক্লাবে সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর কবি মোমেন এইচসহ সংশ্লিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...