
চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে তিন উপজেলার ( নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার করলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ। শুক্রবার ২৮ মার্চ রহনপুর স্টেশন বাজারে অবস্থিত মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৩৫ জন সাংবাদিকের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বাখ্যা দেন। তিনি আগামীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাপাইনবাবগন্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করবেন বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের অবহিত করেন।
তিনি আশা করেন, দল তার রাজনৈতিক কর্মকাণ্ড সুবিবেচনায় নিয়ে তাকে মূল্যায়ন করবে। তিনি দলের সকল সিদ্ধান্তের প্রতি তার আস্থা প্রকাশ করেন। ইফতার মাহফিল এ দেশ, জাতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্হতা কামনা , দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু সহ জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্হতা কামনায় মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...