
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০৬২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (৬ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৫৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৩টি বাস, ৬২টি ট্রাক, ৬২টি কাভার্ডভ্যান, ৬৭টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলসহ মোট ৫৩৩টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৭২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫২৪টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪টি গাড়ি রেকার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...