
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট একটি ৭ তলা বাসার নিচ তলায় সেফটি ট্যাংকি বিস্ফোরণে তিনজন দগ্ধ।
বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইউনিট ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) ঢাকা মেডিকেলের বার্নে ভর্তি করা হয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. রাজিব জানান, দগ্ধ তিনজনই পান্থপথে ফার্নিচার দোকানে কাজ করে। রাতের দিকে তিনজনই কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাততলা বাসার নিচতলায় হঠাৎ সেফটি টাংকির জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্নে নিয়ে আসলে তাদেরকে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, দগ্ধ জুয়েলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামের সবুজ মিয়ার ছেলে, রানার গ্রামের বাড়ি একই এলাকার সোনা মিয়ার ছেলে ও পারভেজের একই এলাকার মানিক মেয়ের ছেলে।
ঢাকা মেডিকেল বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, কলাবাগানের কাঁঠাল বাগান ফ্রী স্কুল স্ট্রিট এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে এসেছে। তাদের মধ্যে জুয়েলের ৩০ শতাংশ দগ্ধ, রানার ৬৩ শতাংশ দগ্ধ ও পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে ও জুয়েল ও পারভেজকে অবজারভেশনে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কলাবাগান কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে ৩ জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল বানে এসেছে।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তাদের মধ্যে একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে ও বাকি দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...