
আমিনুল ইসলাম আহাদঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এড. মোঃ জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ৫ আগস্ট ২০২৪-এর পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে তিনটি মামলায় আসামি করা হয় এবং এলাকা ছাড়তে বাধ্য করা হয়। মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। এমনকি মামলার উল্লেখিত সময়গুলোতে তিনি সংসদ সদস্য পদেও অধিষ্ঠিত ছিলেন না বলেও জানান।
তিনি আরও জানান, আইনি বাধ্যবাধকতার কারণে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করতে না পারলেও তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা মনোনয়নপত্র জমা দেন এবং প্রার্থীতা বৈধ ঘোষিত হয়। তবে প্রার্থীতা বৈধ ঘোষণার পর থেকেই তাকে ও তার নেতা-কর্মীদের বিভিন্ন মহল থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভয়-ভীতি প্রদর্শন এবং গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে অন্যান্য প্রার্থীদের মতো স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউল হক মৃধা তার আবেগপ্রবণ ভোটার, শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সকল মানুষের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং সবার কাছে দোয়া ও আশীর্বাদ চান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...