রামগড়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে মো. করিম উল্লাহ নামে এক ব্যক্তির বসতবাড়ি পুড়ে গেছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের বিভিন্ন মালামালসহ আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বসতঘরটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. করিম উল্লাহ রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকার বাসিন্দা আমিনুল হকের ছেলে। তিনি বলেন, আগুনের মধ্যে কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হলেও ঘরের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর