
লিখন রাজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে এক আইনজীবির বিরুদ্ধে। তবে তিনি সে অভিযোগ অস্বীকার করেন। উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২০১৭ অর্থ বছর থেকে তিনটি আলাদা বাজেটে গুতিয়াবো আগারপাড়া থেকে মুচিবাড়ি পর্যন্ত ১৬ লাখ টাকায় ইউনিয়ন পরিষদের বাজেটে রাস্তাটি সম্পন্ন হয়।
তার দৈর্ঘ ৫৭৮ মিটার ও প্রস্থ ৭ ফিট। কিন্ত গত ২/৩ দিন যাবত নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সেক্রেটারি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন সম্পাদক এডভোকেট আলম হোসেন সে রাস্তার মুখের অংশ কেটে রাস্তাটি চাপিয়ে ফেলে সেখানে দলীয় ক্লাব নির্মাণ শুরু করেছেন।
এ ব্যাপারে তার দাবি তাদের পৈত্রীক সম্পত্তির উপর দিয়ে বিগত সরকার জোর করে রাস্তা নিয়েছে। তাই বর্ধিত অংশ কেটে তিনি সেখানে দলীয় ক্লাব নির্মাণ করছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার ( ভূমি) পূর্বাচল সার্কেল ওবায়দুর রহমান সোহেল বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোজ নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...