
জামাল উদ্দীনঃ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে সশস্ত্র সন্ত্রাসীরা এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পালংখালী এলাকার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।
আরিফ হোসাইন জানান, নিহত রোহিঙ্গা যুবকের নাম হাবিজুল রহমান প্রকাশ চিকন আলী হারুন (৩২) । তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরিফ হোসাইন বলেন, হাকিমপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্য হাবিজুল রহমানের ওপর হামলা করে। তারা হাফিজুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। তিনি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য।
হাবিজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনার পরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে বাদশাহ মিয়া নামের একজনকে আটক করেছে ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন।
১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন বলেন, কেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...