
ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে জীবিকার তাগিদে এখন ঢাকায় ফেরার পালা মানুষের। গতকালের পর আজও সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে পৌঁছাচ্ছেন মানুষ।
বাস থেকে নেমেই কেউ নিজ বাসার দিকে যাচ্ছেন আবার কেউ সরাসরি রওনা হচ্ছেন অফিসের পথে। আজ (শনিবার) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।
ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি এবং অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
নওগাঁ থেকে আসা যাত্রী রফিকুল ইসলাম বলেন, রাতে রওনা দিয়েছি। সকালে ভালো মতো পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। আগামী কালকে অফিস আছে তাই আজকেই চলে এসেছি।
মশিউর রহমান নামে আরেক ব্যক্তি তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কুড়িগ্রাম থেকে এসেছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যা রওয়ানা দিয়েছি, মাত্র গাড়ি থেকে নামলাম। টাঙ্গাইলে নাকি একটি দুর্ঘটনা হয়েছে। তার প্রভাবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানজট ও ধীরগতি ছিল। পরিস্থিতি সামাল দিতে সেতুর চার লেনই ঢাকাগামী যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। যে কারণে কিছুটা দ্রুত এসেছি। তা না হলে আরও সময় লাগতো।
রাজধানীর গাবতলীর একজন বাস শ্রমিক বলেন, ঈদের ছুটির পর রাজধানী এখনও তুলনামূলক ফাঁকা। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকলেও রাস্তার অবস্থা ভালো থাকায় কোথাও বড় ধরনের জট বা বিশৃঙ্খলা হয়নি। আজ চাপ নেই বললেই চলে। যারা অফিস করবে তারা কেউ কেউ আজকে আসছেন। কালকে একটু চাপ থাকতে পারে। অনেকেই কিন্তু চলে এসেছে।
বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় যানজট না থাকায় ভ্রমণে সময় কম লেগেছে এবং ক্লান্তি ছিল তুলনামূলক কম।
গত ১৭ মার্চ থেকে শুরু হয় ৭ দিনের ঈদের ছুটি। এরপর ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ ছিল স্বাধীনতা দিবসের ছুটি। আর তার পরের দুদিন অর্থাৎ গতকাল ও আজ সরকারি ছুটি।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...