
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে ইটভাটা স্থাপনের প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সব কার্যক্রম বন্ধ রাখা এবং নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নতুন নির্মাণাধীন ‘স্টার ব্রিক’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।
অভিযান সূত্রে জানা যায়, ইটভাটা স্থাপনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ না করেই কৃষিজমিতে ভাটা স্থাপনের কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে অবৈধভাবে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সতর্ক করেছিলেন।
এরপরও নির্মাণকাজ অব্যাহত রাখায় রোববার সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত ইটভাটা স্থাপনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভাটা নির্মাণে ব্যবহৃত সব ধরনের নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও আইনবিধি লঙ্ঘন করে অনুমোদনহীনভাবে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...