লালপুরে অবৈধভাবে মাটি উত্তোলন আটক ২, দুটি ট্রাক্টর জব্দ

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ , ৪ জুলাই ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

লালপুরে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ২ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাটিবোঝাই দুটি ট্রাক্টরও জব্দ করা হয়েছে।

জানা যায়, শনিবার (৪ জুলাই) রাতে লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি ) ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় মো. রিংকু মৃধার জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে মো. আনিসুর রহমান (৩৫), নরেন্দ্রপুর মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে মো. দিলু হোসেন (৪২)।

এ সময় মাটিবোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়।এই ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি কৃষিজমির উর্বরতা রক্ষায় অবৈধভাবে টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর