লালপুরে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ , ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

লালপুরের দুড়দুড়িয়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে লালপুর থানার বিশেষ অভিযানে উপজেলার দূড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. শাকিল সরদার (৩৫)কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

আটকৃত শাকিল সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর