
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল থেকে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নাটোর জেলা শাখার আয়োজনে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মোহরকয়ায় এই মানবিক কর্মসূচী পালিত হয়।
ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় ৪ শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। একই সাথে রোগীদের মাঝে প্রায় ৩ লক্ষাধিক টাকার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এসময় এই মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।
আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে স্থানীয় অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে নুন্যতম চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে ড্যাবের এই ধরণের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব আলী বলেন, ”টাকার অভাবে এতদিন ভালো ডাক্তার দেখাতে পারি নাই। আজকে ফ্রিতে ডাক্তার দেখানোর পাশাপাশি দামী দামী ওষুধও পাইছি। আমাদের মতো গরীব মাইনষের জন্য এই ক্যাম্প খুব উপকার করলো।”
আরেকজন বৃদ্ধা রোগী হাজেরা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, ”বিনা পয়সায় ডাক্তার ও ওষুধ পাইছি তাতে আমি অনেক খুশি। আল্লাহ ওনাদের ভালো করুক।”
এসময়, ড্যাব নাটোর জেলা শাখার নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...