লালপুরে মাদ্রাসায় গাছের চারা রোপণ ও বিতরণ

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ , ২৮ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

লালপুরে বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসায় ” গাছ লাগান পরিবেশ বাঁচান ” স্লোগানকে সামনে রেখে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

রবিবার ( ২৮ জুন) মাদ্রাসার মাঠের চারপাশে গাছ রোপনের উদ্বোধন করেন সুপার এএসএম মোকাররেবুর রহমান নাসিম।

এসময় উপস্থিত ছিলেন সহ-সুপার মোঃ হাসানুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাকিম, আকরাম আলী, আব্দুল হামিদ রাজু ,আমিনুল ইসলাম, শামীম উদ্দিন, নাসিমা খাতুন, ফাতেমা খাতুন, ফিরোজা খাতুন, মৌসুমী আক্তার, রোজিনা খাতুন, আব্দুর রউফ প্রমুখ।

ঔষধি,ফলজ,বনজ সহ বিভিন্ন জাতের গাছ রোপন ও ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর