
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(২৯জানুয়ারি) দিবাগত রাত উপজেলার ঠাকুরদিঘী ও উজিরভিটা এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পৃথক দুইটি অভিযানে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযানে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সংশ্লিষ্ট কাগজপত্রও জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ঠাকুরদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জন এবং পরে উজিরভিটা এলাকা থেকে আরও ৬ জনসহ মোট ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।
তিনি আরও জানান, সন্দেহভাজন এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি সিমকার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র, এনআইডির ফটোকপি এবং এফসিএন কার্ডের ফটোকপি জব্দ করা হয়েছে। আটক রোহিঙ্গাদের পরবর্তীতে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, আটককৃত রোহিঙ্গাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। এছাড়া ভুয়া এনআইডি তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...