
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও লোহাগাড়া স্বাস্থ্য বিভাগ। ৭ডিসেম্বর(রবিবার) সকালে পরিচালিত এ যৌথ অভিযানে স্থানীয়ভাবে পরিচালিত মোট ৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।
অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানের জনসাধারণকে সেবা প্রদান, ল্যাবরেটরি ব্যবস্থাপনা, টেকনিশিয়ানদের দক্ষতা, রোগীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পরীক্ষা করা হয়।
এসময় একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, স্বাস্থ্য, সেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উপজেলার চুনতি বাজারে ওয়ান হেলথ ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস ল্যাব, বটতলী স্টেশনে সাউন্ড হেলথ হাসপাতাল(পুরাতন), লোহাগাড়া সিটি হসপিটাল, লোহাগাড়া মেটারনিটি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় হসপিটালের লাইসেন্সসহ প্রয়োজনীয় যাচাই-বাচাই করা হয়।
পরিস্কার-পরিচ্ছন্নতা না থাকার কারণে ডক্টরস ল্যাবকে ৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়।বেসরকারি হসপিটালের কর্তৃপক্ষকে পরিস্কার পরিচচ্ছনতা রাখতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।
রোগীদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...