
চট্রগ্রামের লোহাগাড়ায় রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে আমিরাবাদ স্কুল রোড সংলগ্ন এলাকায় আল আকসা মডেল মাদ্রাসার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়৷
ফারহান মাহবুব মিজানের সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মোহাম্মদ আরিফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন,জনাব আবু তাহের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মুস্তাফিজুর রহমান কলেজে, জনাব নুরুল ইসলাম লোহাগাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব আবু সিদ্দিক স্বত্বাধিকারীর সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস, মোহাম্মদ আব্দুল জব্বার সিনিয়র শিক্ষক আল হিদায়াহ মডেল মাদ্রাসা, মোহাম্মদ ওবাইদ বিন নূর সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন’র সভাপতি, মোহাম্মদ সাইফুল ইসলাম সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সহঅর্থসম্পাদক, মোহাম্মদ হেলাল উদ্দিন বড় হাতিয়া বাজারের সাংগঠনিক সম্পাদক, সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
লোহাগাড়া আল আকসা মডেল মাদরাসার এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জব্বার বলেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারলে অন্যান্য সব শিক্ষায় বৃথা। সন্তানদের সহীহভাবে কুরআন শিক্ষা দিতে হবে।
দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেই সমাজ ও জাতি এ প্রজন্ম থেকে ভবিষ্যতে ভাল ও উত্তম কিছু আশা রাখতে পারবেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক,মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এ মহৎ উদ্যোগ হাতে নিয়েছি, সবার সহযোগিতায় সমাজের প্রতিটি ঘরে দ্বীনি আলো পৌঁছে দিতে পারবো।
তিনি আরও বলেন, যে সকল পরিবারের আর্থিক সমস্যার কারণে সন্তানদের পড়াশোনা করাতে পারছেন না, তাদের জন্য প্রয়োজনে সম্পূর্ণ ফ্রিতে এ প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দেবো।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত