
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতিবিজড়িত দুটি বাড়ি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ময়মনসিংহের ত্রিশাল-এ। ১৯১৪ সালে দারোগা রফিজউল্লাহ কিশোর নজরুলকে ভারতের আসানসোল থেকে ত্রিশালে নিয়ে আসেন। এরপর কাজীর শিমলার দারোগা বাড়ি ও নামাপাড়ার বিচুতিয়া ব্যাপারী বাড়িতে কাটে কবির জীবনের গুরুত্বপূর্ণ সময়।
বর্তমানে বাড়ি দুটিতে গড়ে তোলা হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র। কাজীর শিমলার দারোগা বাড়িতে সংরক্ষিত রয়েছে কবির ব্যবহৃত ঐতিহাসিক খাট, পাঠাগার ও মিলনায়তন। অন্যদিকে বিচুতিয়া ব্যাপারী বাড়িতে রয়েছে কবির স্মৃতিচিহ্ন হিসেবে একটি পুরোনো গ্রামোফোন, গ্রন্থাগার ও স্মৃতিকক্ষ। বাড়ির পাশেই রয়েছে সেই ঐতিহাসিক ঘর, যেখানে জাইগীর থাকাকালে বসবাস করতেন কবি।
স্থানীয়দের দাবি, যথাযথ সংরক্ষণ ও আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে স্মৃতিকেন্দ্র দুটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। দর্শনার্থীদের জন্য ডিজিটাল তথ্যসেবা, অডিও-ভিডিও কর্নার, বিশ্রামাগার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও দাবি জানান তারা।
এদিকে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে চলছে ব্যাপক আয়োজন। আগামী ২৩ মে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানকে ঘিরে ত্রিশালজুড়ে বইছে উৎসবের আমেজ।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...