
মজিবুর রহমান, নেত্রকোণাঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করায় নেত্রকোনার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার ( ১৫ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক, কর্মচারী ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রফিকুল ইসলাম ও জোবায়ের আহমেদ।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূইয়া সুরুজ, সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক শরীফ আনিছ আহমেদ, সহকারী শিক্ষক মাহাবুব আলম, কৃতি শিক্ষার্থী অনিক হাসান, ইভা প্রমূখ।
অনুষ্ঠান শুরুতেই মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া সুলতানা স্বর্ণা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ২২ জন শিক্ষক-কর্মচারী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তাঁর পৈতৃক ভিটায় শহীদ বাবার স্মৃতি রক্ষায় “শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ” প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে।
এর মধ্যে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শতভাগ পাসের এই সাফল্যের মাধ্যমে নেত্রকোনা জেলার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টি বিশেষ কৃতিত্ব অর্জন করেছে।
এছাড়াও টানা পাঁচ বার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সেরা ১০ এর তালিকা স্থান পেয়ে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। এমন সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষক ও কর্মচারীদেরও সংবর্ধনা দেওয়ায় অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়।
প্রধান অতিথি বক্তব্যে এমপি হিলালী বলেন, একটি প্রতিষ্ঠানের শতভাগ সাফল্য শুধু শিক্ষার্থীদের একার কৃতিত্ব নয়,এর পেছনে শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা থাকে। শহীদ স্মৃতি বিদ্যাপীঠের কৃতিত্ব কেন্দুয়া উপজেলাকে গর্বিত করেছে।
আর এই এলাকার সংসদ সদস্য হিসেবে নিজেকে খুবই গর্ববোধ করছি। বিদ্যালয়কে ঘিরে হুমায়ুন আহমেদ স্যারের স্বপ্ন গুলো বাস্তবায়নে আমি চেষ্টা করবো।
বিদ্যালয়ের চলাচলের রাস্তা, খেলার মাঠ, আবাসিক ভবন নির্মাণ ও কলেজ পর্যায়ে উন্নতি করণের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসময় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা হাত উঁচিয়ে এই সফলতার ধারাবাহিকতা ধরে রাখার প্রতিশ্রুতিবদ্ধ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...