
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাসেল মিয়া নামে একজন আহত হয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শমশেরনগর রেলস্টেশন প্ল্যাটফর্মে হামলার ঘটনায় রাসেল মিয়া শমশেরনগর অটোরিকশা চালক সমিতির সভাপতি শফিক মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারীদের দাবি,২ শতাধিক অটোরিকশা থেকে ভর্তি ফি ও মাসিক চাঁদা আদায় করা হয়। এর প্রতিবাদ করায় রাসেল মিয়াকে লাঠিসোঁটা দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে শফিক মিয়া বলেন, বর্তমানে চাঁদা আদায় বন্ধ রয়েছে। আগের চাঁদা আদায়কে কেন্দ্র করেই মারামারির ঘটনা ঘটেছে। তাঁর বিরুদ্ধেও রাসেল মিয়া হুমকি-ধমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি।
কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, অভিযোগটি তদন্তের জন্য শমশেরনগর পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...