• ঢাকা দেশজুড়ে
  • শরিসা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল 

শরিসা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল 

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০মার্চ) ইউনিয়নের শরিসা প্রেমটিয়া হাইস্কুল এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে শরিসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএপির সাবেক আহবায়ক অধ্যক্ষ এ আর মহমুদুল হক রোজেন, সাবেক ভিপি মো হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, জেলা বিএনপির নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, শরিসা ইউনিয়ন বিএনপির নেতা রাফিজুল ইসলাম ডালু, সাবেক ছাত্রদল নেতা রাশিদুল ইসলাম আল আমিন, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা, পৌরসভা ও শরিসা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা সভা শেষে দোয়া ও । আলোচনা সভায় বক্তারা বলেন শেখ হাসিনার দোষরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে একসাথে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে জনগনের মুক্তি আসবে বলেও মন্তব্য করেন বক্তারা।