
আকাশ সাহা, সালথাঃ বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, বিগত সৈরাচার হাসিনা সরকারের আমলে বিনা ভোটের এমপিরা হাজার হাজার কোটি টাকার মাদকের ব্যবসা করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলো। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাজীবন শিক্ষার জন্য কাজ করে গেছেন।
আর ছাত্রলীগ নামের সন্ত্রাসী দলটি যেটা এখন নিষিদ্ব সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা করেছে। দেশের শিক্ষাখাত কে ধ্বংস করে ফেলেছে। ফেসিবাদী হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দিপুমনির হাজার হাজার কোটি টাকার দুর্নীতি খবর আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায়। আমাদের ছেলে মেয়েরা যেসব বই পস্তুক পড়ে তা তৈরি হত অন্য দেশে।
তিনি প্রশ্ন রেখে বলেন কেন? আমাদের দেশে কি? আমরা তৈরি করতে পারি না? এর কারন ছিলো একটি নতজানু তাবেদার ফেসিবাদী সরকার ক্ষমতায় ছিলো। তারা এ দেশের ছেলেমেয়েদের মাথা উচু করে দাড়াতে দিবে বলে এ নীতি অবলম্বন করেছিলো। তারা সব জায়গায় পুলিশ, র্যাবসহ সকল প্রশাসনকে ব্যবহার করেছে।

চাকরী পেতে আওয়ামীলীগ কি না ডিএনএ পরীক্ষা করা হতো। এই বৈসম্যর কারনেই ছাত্রজনতার আন্দোলন। বিগত ১৭ বছর জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা আন্দোলনে ছিলো।শিক্ষক , ইজ্ঞিনিয়ার ,সাংবাদিক কেউ হাসিনার রসানল থেকে রেহাই পায়নি। কথা বললে গুম করা হত,খুন করা হতো।
তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। শিক্ষাখাতে তাদের কোন নজর ছিলোনা। এই খাতে বরাদ্দ ও ছিলো সবচেয়ে কম। আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার বিকালে শামা ওবায়েদ ইসলামের নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ডুকাবেন না। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির উর্দে রেখে প্রতিষ্ঠান পরিচালনা করবেন। একটি নতুন বাংলাদেশ গড়তে যারা আত্মাহুতি দিয়েছে তাদের স্বরন রেখে বলছি ,আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে,জনাব তারেক রহমানের নেতৃত্বে উন্নত শিক্ষাবান্দব বাংলাদেশ,উন্নয়নশীল বাংলাদেশ,কর্ম্ঠ বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো।
সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লাভলু এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার,নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার,সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,সালথা উপহজলার সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা শাওকাত হোসেন, যুবদল নেতা এনায়েত, হাচান আশরাফ প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...