
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় মর্মান্তিক গোলা বিস্ফোরণে শহীদ হওয়া দুই সেনাসদস্যের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, দেশমাতৃকার সুরক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের এই আত্মত্যাগ জাতি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও সহায়তার অংশ হিসেবে তাদের হাতে আর্থিক অনুদান ও সহায়তার চেক তুলে দেন। তিনি স্পষ্ট করেন যে, দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার সবসময় অতন্দ্র প্রহরীর মতো থাকবে।
তাদের যেকোনো প্রয়োজনে রাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ পরিবারের সদস্যরাও প্রধানমন্ত্রীর এই আন্তরিক সহানুভূতি ও তাৎক্ষণিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ যখন একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, তখন থেকেই শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
একই সঙ্গে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ কিংবা অন্যান্য অঙ্গসংগঠনের নানা চক্রান্ত সত্ত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকারের এই মানবিক পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং দেশবাসীর মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...